এন. জি. ও পোর্টাল নারায়ণগঞ্জ – এর শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ জয়নুল বারী মহোদয়।
এন. জি. ও পোর্টালে তথ্য লিপিবদ্ধ করার জন্য তথ্য প্রেরণের আহবান করা যাচ্ছে।

নোটিশ বোর্ড

এক্সক্লুসিভ ভিডিও

জেলা প্রশাসক

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক, নারায়াণগঞ্জ।

প্রতিষ্ঠানের নাম সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)
লোগো
চেয়ারম্যান
নির্বাহী পরিচালক
প্রধান কার্যালয় হাউজ নং ৬/১, ব্লক-এ, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
স্থানীয় কার্যালয় আটি হাউজিং, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
আমাদের সম্পর্কে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস), জাতীয় পর্যায়ের প্রথম সারির একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, ১৯৮৬ সালে কিছু আত্মপ্রণোদিত, নিবেদিত ও উদ্যমী উন্নয়নকর্মীর নিরলস প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়।
জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন, পরিবেশগত সুরক্ষা এবং সম্পদ-সক্ষমতা-সম্ভাবনার সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিতে এসএসএস-এর কার্যক্রম ও কর্মকৌশল গভীরভাবে প্রতিফলিত হয়। অভীষ্ট জনগোষ্ঠী ও পরিবারের আয় বহুমুখীকরণের মাধ্যমে তাদের সম্পদ ও ক্রয় ক্ষমতা বৃদ্ধিকরণে এসএসএস সর্বদা নিরলস প্রচেষ্টা করে থাকে।
বিগত সাড়ে তিন দশকের বেশি সময় ধরে এসএসএস-এর উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমের সফল বাস্তবায়ন সমাজে একটি প্রগতিশীল বলয় সৃষ্টি করেছে। সদস্যদের আর্থিক সেবা-পরিষেবা প্রদানের পাশাপাশি সংস্থা স্বাস্থ্যসেবা, শিক্ষা, প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়ন, ভিক্ষাবৃত্তি দূরীকরণ, যুব উন্নয়ন, জাতি-গঠনে সবার জন্য পুষ্টি প্রভৃতি বিষয়ে গুরুত্বারোপ করছে। এ সকল কার্যক্রমের ইতিবাচক প্রভাবে পরিবার ও সমাজের সকলক্ষেত্রে সুস্পষ্ট কল্যাণ, সমৃদ্ধি ও ঊর্ধ্বমুখী ধারা দৃশ্যমান।
প্রতিষ্ঠানে মোট কর্মরত জনবলের সংখ্যা৬,২৪১ জন
মিশনঅভীষ্ট জনগোষ্ঠীকে সংগঠিত করা, মানবসম্পদ উন্নয়নে বস্তুনিষ্ঠ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন, সম্পদ-সক্ষমতা-সম্ভাবনার সর্বোচ্চ বিকল্প ব্যবহার, অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা-পরিষেবা প্রদান এবং পরিবার ও সমাজের স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করা।
ভিশন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন সাধন এবং সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করা।
যোগাযোগকারী কর্মকর্তা মোঃ জাফর আলী-৭৩৪, যোনাল ম্যানেজার, এসএসএস, নারায়ণগঞ্জ।
মোবাইল নম্বর ঃ ০১৭৩০-০১১৫১৪
ওয়েবসাইট
নিবন্ধন সংক্রান্ত তথ্য ক্র ন. নিবন্ধনকারী কর্তৃপক্ষের নাম নিবন্ধন নং তারিখ মন্তব্য
০১ সমাজসেবা অধিদপ্তর ট-০২১৩ ০২-০২-১৯৮৭
০২ এনজিও বিষয়ক ব্যুরো ০৩৪৫ ৩০-০১-১৯৯০ ০৫/০৮/১৯ তারিখে নবায়ন করা হয়েছে
০৩ জয়েন্ট স্টক কোম্পানি নিবন্ধন এস-৩৫৭৬ (৩৬৫) ২৯-০১-২০০৪
০৪ মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ০০৬৪৫-০১০০২-০০০২৫ ০৫-০৯-২০০৭
সংস্থার কার্যক্রমসমূহ আর্থিক পরিষেবা কর্মসূচি;
 শিক্ষা ও শিশু উন্নয়ন কর্মসূচি;
 স্বাস্থ্য কর্মসূচি;
 সমৃদ্ধি কর্মসূচি;
 অপুষ্টি দূরীকরণের মাধ্যমে জাতি-গঠন (নেম) কর্মসূচি;
 কৃষি-মৎস্য-প্রাণিসম্পদ কর্মসূচি;
 প্রশিক্ষণ কমসূচি;
 প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি;
 দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি প্রভৃতি।
৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত সংস্থার কার্যক্রম ও পরিষেবা দেশের ৪২ জেলায় সম্প্রসারণ করা হয়েছে। এরমধ্যে ৩৩৫টি উপজেলা, ৫,৭৪২টি ইউনিয়ন এবং ২৪,২২৬টি গ্রাম রয়েছে। ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয়ের তত্ত্বাবধানে ১৮টি যোন, ৯৫টি এরিয়া, ৫৬৬টি শাখা ও দুইটি অন্যান্য অফিসের মাধ্যমে সংস্থার কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। অক্টোবর ২০২২ পর্যন্ত সংস্থার সুবিধাভোগী পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে ১০,০৬,৬৭১। পরিবারসমূহ হতে ৯,৭৬,০১৪ জন নারী, ২৮,৩৬৭ জন পুরুষ এবং ২,২৯০ জন শিশু প্রত্যক্ষভাবে সংস্থার বিভিন্ন কার্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে।
চলমান প্রকল্পসমূহ ও প্রকল্পসমূহের সংক্ষিপ্ত বিবরণ সংস্থার কার্যক্রম মূলত দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে আর্থিক কর্মকাণ্ড এবং অন্যটি সেবামূলক কর্মকাণ্ড। সংস্থার আর্থিক কর্মকাণ্ডের উল্লেখযোগ্য খাতসমূহ হচ্ছে: ঋণ কার্যক্রম, সঞ্চয়, সুরক্ষা (বিমা) কার্যক্রম, রেমিট্যান্স কার্যক্রম প্রভৃতি। অন্যদিকে সেবামূলক কর্মকাণ্ডের মধ্যে স্বাস্থ্য কর্মসূচি এবং শিক্ষা ও শিশু উন্নয়ন কর্মসূচি অন্যতম। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: সমৃদ্ধি কর্মসূচি, অপুষ্টি দূরীকরণের মাধ্যমে জাতি-গঠন (নেম) কর্মসূচি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মসূচি, প্রশিক্ষণ কর্মসূচি, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, পেস (গাভি ও মুরগি পালন, ড্রাগনফল চাষ) কর্মসূচি, ঝঁংঃধরহধনষব ঊহঃবৎঢ়ৎরংব চৎড়লবপঃ (ঝঊচ), গরপৎড়-বহঃবৎঢ়ৎরংব উবাবষড়ঢ়সবহঃ চৎড়লবপঃ (গউচ), জঁৎধষ গরপৎড়বহঃবৎঢ়ৎরংব ঞৎধহংভড়ৎসধঃরড়হ চৎড়লবপঃ (জগঞচ), দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি, ঊীঃবহফবফ ঈড়সসঁহরঃু ঈষরসধঃব ঈযধহমব চৎড়লবপঃ-ঋষড়ড়ফ (ঊঈঈঈচ-ঋষড়ড়ফ), প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচি (পিএইচসিপি) প্রভৃতি।
সমাজের পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর শিশুদের জন্য সুশিক্ষা নিশ্চিত করতে এসএসএস টাঙ্গাইলে প্রতিষ্ঠা করেছে এসএসএস-পৌর আইডিয়াল উচ্চ বিদ্যালয়, এসএসএস বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল অ্যাডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইটি) ইনস্টিটিউট, এসএসএস-সোনার বাংলা চিল্ড্রেন হোম প্রভৃতি। পাশাপাশি অসহায় ও নিম্ন আয়ের লোকজনের জন্য স্বল্প ব্যয়ে চিকিৎসাসেবা নিশ্চিতকরণ ও তাদের স্বাস্থ্য-পুষ্টি বিষয়ে সেবা প্রদানে রয়েছে এসএসএস হাসপাতাল (সাধারণ ও চক্ষু), প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচি (পিএইচসিপি) এবং অপুষ্টি দূরীকরণের মাধ্যমে জাতি-গঠন (নেম) কর্মসূচি। এছাড়া কর্মীদের দক্ষতা উন্নয়ন ও বিষয়ভিত্তিক সু-প্রশিক্ষণ নিশ্চিত করতে এসএসএস-এর রয়েছে নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র।

ত্রৈমাসিক এনজিও বার্তা

গুরুত্বপূর্ণ  লিংক

আবহাওয়া আপডেট

Nārāyanganj
clear sky
25 ° C
25 °
25 °
26 %
3kmh
10 %
Sun
31 °
Mon
31 °
Tue
30 °
Wed
32 °
Thu
35 °