এন. জি. ও পোর্টাল নারায়ণগঞ্জ – এর শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ জয়নুল বারী মহোদয়।
এন. জি. ও পোর্টালে তথ্য লিপিবদ্ধ করার জন্য তথ্য প্রেরণের আহবান করা যাচ্ছে।

নোটিশ বোর্ড

এক্সক্লুসিভ ভিডিও

জেলা প্রশাসক

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক, নারায়াণগঞ্জ।

নাম কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিডি)   
লগো
চেয়ারপারসন
নির্বাহী পরিচালক
প্রধান কার্যালয়১/এফ, উত্তর আদাবর, রিং রোড, শ্যামলী, ঢাকা-১২০৭,
ফোনঃ ৮৮০-২-৯১৩২৮৬২
স্থানীয় কার্যালয়২২/২, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সড়ক, ২ নং বাবুরাইল, ওয়ার্ড -১৬, নারায়ণগঞ্জ।
আমাদের সর্ম্পকে২২/২, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সড়ক, ২ নং বাবুরাইল, ওয়ার্ড -১৬, নারায়ণগঞ্জ।
স্থানীয় উৎসাহী সমাজসেবকদের একটি দলের উদ্যোগে ১৯৯৩ সাল থেকে কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিডি) গঠনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দুস্থ নারী ও শিশুদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে । মানুষের জন্য ফাউন্ডেশন, ইউনিসেফ, আইসিসিও-কেইএ, আইকেইএ ফাউন্ডেশন এর মাধ্যমে সেভ দ্য চিলড্রেন, লাফার্জ, অষ্ট্রেলিয়ানএইড, ফরেন কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও), ড্যানিডা ফ্রেম এবং ইউরোপীয় কমিশনের (ইসি) মাধ্যমে শিশুশিক্ষা, কারিগরি দক্ষতা উন্নয়ন, বিকল্প কর্মসংস্থান, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, পাচার প্রতিরোধ, শিশু যত্ন, নারীদের ক্ষমতায়ন, কিশোর বিকাশ, স্বাস্থ্যসেবা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রমের মতো কর্মসূচিগুলো সুবিধাবঞ্চিত মানুষের সাথে নিয়ে পরিচালিত করে চলেছে। সংস্থার মূল লক্ষ্য হল সুবিধাবঞ্চিত মহিলা ও শিশুদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করা।

কর্মরত কর্মীর সংখ্যা১৭১ জন
মিশনসিপিডি সুবিধা বঞ্চিত নারী, কিশোর-কিশোরী ও শিশুদের জীবনমান উন্নয়ন ও শিশুদের পাচার প্রতিরোধ কাজ করে আসছে। সিপিডি একটি সমন্বিত পদ্ধতিতে বিভিন্ন কার্যক্রম যথা শিশু শিক্ষা, কারিগরী শিক্ষা, স্বাস্থ্য সেবা, সামাজিক সচেতনতা, আয় বৃদ্ধিমূলক কার্যক্রম, দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, এ্যাডভোকেসি, বিনোদনমূলক কার্যক্রম, চাকুরীর সুযোগ সৃষ্টি এবং পাচার প্রতিরোধ কর্মসূচী।

সিপিডি ঐ সকল কর্মসূচী বাস্তবায়নের জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করে যথা- দক্ষ কর্মী তৈরী করা, বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণ। এ ছাড়া সিপিডি শিশু ও নারীদের জীবন মান উন্নয়নের জন্য স্থানীয় সরকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করে থাকে। সিপিডি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সততা, নিরপেক্ষতা, স্বচ্ছতা, দায়বদ্ধতায় বিশ্বাস করে ও চর্চা করে।
ভিশনসুশাসনের উদ্দেশ্যে বাংলাদেশের নগর এবং গ্রামাঞ্চলের সুবিধা বঞ্চিত নারী, কিশোর-কিশোরী এবং শিশুদের দারিদ্রতা দূরীকরনের জন্য তাদের জীবন-মান উন্নয়নের মাধ্যমে ক্ষমতায়ন করা।
যোগাযোগকারি কর্মকর্তা
(মোবাইল ও ইমেইলসহ)
কাজী এনামুল কবির
মোবাইলঃ ০১৭১২৩৫৪৯১৫
ইমেইলঃ surp.cpd.ncc@gmail.com, cpd.surp@gmail.com

ওয়েব সাইট ও ইমেইলওয়েব সাইটঃ http://cpdbd.org/
ইমেইলঃ cpd@multitech.net.bd,
moslemabari.cpd@gmail.com
নিবন্ধন নম্বরসমাজ সেবা অধিদপ্তর নিবন্ধন নং ঢ-০৩১৮৭, তারিখ: ১৭.১০.১৯৯৪
এনজিও ব্যুরো রেজিষ্ট্রেশন নং ১০১৬, তারিখ: ০৭.০৩.১৯৯৬
চলমান প্রকল্পসমূহProject Name: Strengthening Humanitarian Assistance and Resilience for Improvement of Community Capacity ( SHARICC)
Funded by: European Union Humanitarian Aid and Civil Protection
Technical Cooperation by: Save the Children
চলমান প্রকল্পসমূহের সংক্ষিপ্ত বিবরণপ্রকল্পের লক্ষ্যঃ

ভূমিকম্পের উন্নত প্রস্তুতি এবং দুর্যোগ সাড়াদানের জন্য প্রাতিষ্ঠানিক পদ্ধতি ও সরকারি কৌশলসমূহ শক্তিশালীকরণ

প্রকল্পের প্রত্যাশিত ফলাফলঃ

১. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সমন্বিত ও অংশগ্রহণমূলক বহুমাত্রিক আপদ সাড়াদান পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা হয়েছে।
২. জরুরী প্রস্তুতি ও সাড়াদান কার্যক্রম বাস্তবায়ন ও সম্পদ যোগানের ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, জরুরী সেবাসমূহ এবং বেসরকারি খাত ভিত্তিক সংস্থাসমূহের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
৩. নগর দুর্যোগ ঝুঁকি প্রশমনে সহজলভ্য জ্ঞান ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় পদ্ধতি চালু রয়েছে।

প্রকল্পের প্রধান কার্যক্রম সমূহঃ

 ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ও শক্তিশালীকরণ
 সিটি কর্পোরেশন, আঞ্চলিক কার্যালয়, জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠান, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও নগর স্বেচ্ছাসেবকদের জন্য সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা
 নগর ঝুঁকি নিরূপণ, আপদকালীন পরিকল্পনা ও ঝুঁকিহ্রাস কর্মপরিকল্পনা প্রণয়ন ও হালনাগাদকরণ
 আপদকালীন পরিকল্পনা ও ঝুঁকিহ্রাস কর্মপরিকল্পনার বাস্তবায়ন পরিকল্পনা তৈরি ও যৌথ অর্থায়নে ছোট আকারের ঝুঁকিহ্রাস কার্যক্রম বাস্তবায়ন
 এফএসসিডি’র সহায়তায় স্বেচ্ছাসেবকদের মৌলিক প্রশিক্ষণ ও রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রদান ও স্বেচ্ছাসেবক ডাটাবেইজ ব্যবস্থাপনা বিষয়ে ওরিয়েন্টেশন
 বিদ্যালয়, হাসপাতাল ও স্থানীয় পর্যায়ে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার আয়োজন করা
 আপদকালীন পরিকল্পনা ও ঝুঁকিহ্রাস কর্মপরিকল্পনার ফাইন্ডিংস বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভূক্তির জন্য স্থানীয় সরকারের সাথে সংলাপ ও কর্মশালার আয়োজন করা
 আপদকালীন পরিকল্পনা ও ঝুঁকিহ্রাস কর্মপরিকল্পনা বাস্তবায়নে বেসরকারি খাতের অনুদানের জন্য সংলাপ করা
 আপদকালীন পরিকল্পনা ও জরুরী মুহূর্তে চিকিৎসাসেবা অব্যাহত রাখা বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশিক্ষণ প্রদান
 যে কোন দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশন এর সাথে যৌথ উদ্যোগে অধিকতর ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী ও শিশুদের জন্য জরুরি সাড়াদান কর্মসূচি পরিচালনা করবে।

সমাপ্ত প্রকল্পসমূহনগরভিত্তিক দুর্যোগ সহনশীলতাবৃদ্ধি প্রকল্প

ত্রৈমাসিক এনজিও বার্তা

গুরুত্বপূর্ণ  লিংক

আবহাওয়া আপডেট

Nārāyanganj
scattered clouds
21 ° C
21 °
21 °
44 %
2.3kmh
31 %
Wed
20 °
Thu
32 °
Fri
30 °
Sat
30 °
Sun
30 °