এন. জি. ও পোর্টাল নারায়ণগঞ্জ – এর শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ জয়নুল বারী মহোদয়।
এন. জি. ও পোর্টালে তথ্য লিপিবদ্ধ করার জন্য তথ্য প্রেরণের আহবান করা যাচ্ছে।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক, নারায়াণগঞ্জ।
| নাম | Awaj Foundation | |||
|---|---|---|---|---|
| লগো | ![]() | |||
| প্রেসিডেন্ট | মমতাজ বেগম | |||
| নির্বাহী পরিচালক | নাজমা আক্তার | |||
| প্রধান কার্যালয় | ৫/এফ, (তৃতীয় তলা), রসুলবাগ, মহাখালী ঢাকা-১২১২, বাংলাদেশ । টেলিফোনঃ ০০৮৮-০২৯৮৩০০৬৭ ইমেইলঃ awaj@dhaka.net ওয়েবসাইটঃ www.awajfoundation.org | |||
| স্থানীয় কার্যালয় | হাউজঃ ১১৪৪, ব্লকঃ ই (E), ওয়ার্ডঃ ০৩, হাজী বারেক মার্কেট, মুসলিম নগর, এনায়েত নগর, ফতুল্লা, নারায়ণগঞ্জ । | |||
| আমাদের সর্ম্পকে | "আওয়াজ" শব্দরে র্অথ বাংলাতে শব্দ / ভয়েস।আমরা বিশ্বাস করি যে বাংলাদশে এবং বিশ্বব্যাপী আরএমজি খাতটি যে সমস্যার মুখোমুখি হচ্ছে তার সমাধানের জন্য সম্মলিতি পদক্ষেপ এবং শ্রমিকদের কণ্ঠকে শক্তিশালী করাই র্সবোত্তম উপায়। তাই আরএমজি শ্রমিকদের সবরকম বিপর্যয় থেকে বাঁচাতে, তাদের অধিকার নিশ্চিত করতে এবং পোশাক শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করার অভিপ্রায় নিয়েই ‘আওয়াজ ফাউন্ডেশনে’র উৎপত্তি। আওয়াজ ফাউন্ডেশন গার্মেন্টস শ্রমিকদের সম্মুখীন হওয়া, জাতীয় ও আন্তর্জাতিক আইনী কাঠামোর আওতায় শ্রমিকদেরকে তাদের অধিকার ও দায়িত্ব সর্ম্পকে, শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের কৌশল সম্পর্কে, লিঙ্গ-ভিত্তিক বিষয়াদি সম্পর্কে, আলোচনার মাদ্ধমে আপস-মিমাংসার দক্ষতাসহ তাদের জীবন- ঘনিষ্ঠ সমস্যা সমাধানের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেয় এবং নেতৃত্ব গ্রহনের এবং দক্ষতার সাথে কাজ করার নিমিত্তে তাদের সক্ষমতা বৃদ্ধি করে।একটি মহিলা নেতৃত্বাধীন সংগঠন হিসেবে লিঙ্গ ভিত্তিক ন্যায়সঙ্গতা ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা মোকাবেলা করা আওয়াজ ফাউন্ডেশনের অন্যতম প্রধান অগ্রাধিকার। বছরের পর বছর ধরে, আওয়াজ ফাউন্ডেশনের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের পরিসেবার পরিসরও প্রসারিত হয়েছে। শ্রম অধিকার লঙ্ঘন নিয়ে কাজ করার সময় আমরা বুঝতে পেরেছি যে, শ্রমিকদের প্রজনন স্বাস্থ্য, অন্যান্য স্বাস্থ্যসেবা, গার্হস্থ্য সহিংসতা, তাদের বাচ্চাদের জন্য শিক্ষা, এবং এ সম্পর্কিত আরও বিভিন্ন ধরণের চাহিদা রয়েছে। আওয়াজ ফাউন্ডেশন এই সমস্যাগুলি সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ শুরু করে এবং আমরা অনেক ভাগ্যবান যে, এই প্রচেষ্টায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলি থেকে প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা পেয়েছি। সাম্প্রতিক বছরগুলিতে, বিদেশে আরএমজি খাতের কাজের জন্য অভিবাসী কর্মীদের সহায়তা প্রদানের জন্য আমাদের কাজটিও প্রসারিত হয়েছে। ২২ টি অফিস এবং কমিউনিটি সেন্টারের মাধ্যমে আমরা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের ১২ টি বড় শিল্প ক্লাস্টারে ৭৪০,০০০ এর বেশি শ্রমিককে সহায়তা সরবরাহ করি। | |||
| কর্মরত কর্মীর সংখ্যা | ১০১ জন | |||
| মিশন | # আওয়াজ ফাউন্ডেশন শ্রমজীবী মানুষের জন্য বিশেষ করে নারী শ্রমিকদের জন্য সার্বজনিন একটি প্ল্যাটফর্ম তৈরী করার অঙ্গীকারবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ # যৌন নির্যাতনকারী, ধর্ষনকারী, মানব পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা # আওয়াজ ফাউন্ডেশন বাণিজ্য উদারীকরনের প্রভাব এবং পতনের রোধ কর্মসূচী গ্রহণ করবে এবং সামাজিক বিভিন্ন সমস্যা ও বিষয়ের উপর কার্যক্রম গ্রহণ করবো যথা দ্রারিদ্র- বিমোচন, জেন্ডার, শিক্ষা , সংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, স্বাস্থ্য এবং নারীর আর্থ সামাজিক উন্নয়ন , সামাজিক ও সাংস্কৃতিক অধিকার # শিশুশ্রম নিরসনের জন্য কাজ করা # প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ে সচেতন করা # নিজস্ব তহবিল গঠনের মাধ্যমে সংস্থাটিকে স্থায়িত্বশীল ও টেকসই প্রতিষ্ঠানে রুপান্তর করা # শ্রমিকদের পরিবেশগত ও পেশাগত স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। | |||
| ভিশন | # সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিশেষকরে নারীর অধিকার বজায় রাখা # শ্রমিকদের আইনি অধিকার ও চাহিদাগুলো আদায়ের ক্ষেত্রে শ্রমিক-মালিকের মধ্যে অহিংস পথে সুসর্ম্পক বজায় রাখা এবং শ্রমিক-মালিকের মধ্যে সুসর্ম্পক তৈরী করে পোশাক শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধি করা | |||
| যোগাযোগকারি কর্মকর্তা | মো: শরিফুল ইসলাম মোবাইল নং: +৮৮০১৯৩৭-৭৬০৬২৭ ই-মইেল: awaj@dhaka.net | |||
| ওয়েব সাইট ও ইমেইল | WWW:awajfoundation.org Email:awaj@dhaka.net | |||
| নিবন্ধন নম্বর | এনজিও ব্যুরো নিবন্ধন নম্বর: ২৩৬৩, তারিখ: ২২ মে ২০০৮ মহিলা বিষয়ক অধিদপ্তর: জেমবিককা/ঢাক/৩০৬, তারিখ: ১২.১০.২০০৬ | |||
| চলমান প্রকল্প সমূহ | ১। বাংলাদেশের তৈরী পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকের জীবন এবং জীবিকার মান উন্নয়ন-“আপ প্রকল্প” । ২। ইমপ্রুভ হেলথ ফর ওয়ার্কার এন্ড দেয়ার চিলড্রেন। ৩। তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতা কমানোর মাধ্যমে ভালো কর্মপরিবেশ তৈরি করা । ৪। পোশাক শিল্পে যৌন সহিংসতা ও হয়রানি মুক্ত কর্ম পরিবেশের উন্নয়ন। | |||
| চলমান প্রকল্প সমূহের সংক্ষিপ্ত বিবরন | নারায়ণগঞ্জে চলমান ৪টি প্রকল্পের নাম ও কার্যক্রমঃ ১. প্রকল্পের নাম: বাংলাদেশের তৈরী পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিকের জীবন এবং জীবিকার মান উন্নয়ন-“আপ প্রকল্প” #প্রধান কার্যক্রমঃ ক) কমিউনিটি পরিবারদের প্রশিক্ষণ খ) মেম্বার প্রশিক্ষণ গ) পিয়ার এডুকেটর গ্রুপ (পিইজি) লিডার নির্বাচন ঘ) পিইজি লিডার প্রশিক্ষণ ঙ) আপস-মিমাংষা ও শ্রমিক অধিকার বিষয়ক প্রশিক্ষন চ) এ্যাডভান্স আপস-মিমাংষা, নেতৃত্ব ও শ্রমিক অধিকার বিষয়ক প্রশিক্ষন ছ) মিড লেভেল ম্যানেজম্যান্টদের অভিযোগ নিষ্পত্তি এবং কর্মপরিবেশ উন্নয়ন এবং কার্যকরী যোগাযোগ বিষয়ক প্রশিক্ষন জ) সিনিয়র ম্যানেজম্যান্ট সাথে ওয়ার্কশপ ঝ) প্রতিষ্ঠানের কৌশলগত পরিকল্পনা ওয়ার্কশপ ঞ) আরএমজি ওয়ার্কাস ফোরাম কমিটি মিটিং ট) ডাটা কালেকশন ২. প্রকল্পের নাম: ইমপ্রুভ হেলথ ফর ওয়ার্কার এন্ড দেয়ার চিলড্রেন #প্রধান কার্যক্রমঃ ক) হেলথ কেয়ার সার্ভিস খ) ডায়াগনেষ্টিক টেষ্ট গ) শিশু দিবা যতœ কেন্দ্র ঘ) স্কুল প্রোগ্রাম ঙ) সেনেটারি নেপকিন ৮টি গার্মেন্টস কারখানা এবং আওয়াজ ফাউন্ডেশন (হেলথ্ কেয়ার সেন্টার) ৩. প্রকল্পের নাম: তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতা কমানোর মাধ্যমে ভালো কর্মপরিবেশ তৈরি করা #প্রধান কার্যক্রমঃ ক) সচেতনতামূলক প্রশিক্ষন (শ্রম আইন) খ) শ্রম আইন ও মজুরী কাঠামো এর উপর প্রশিক্ষন (শ্রমিক) গ) অংশগ্রহনকারী কমিটি এবং নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষন ঘ) অধিকার ও আপস মিমাংসা বিষয়ক প্রশিক্ষন ঙ) আওয়াজ ফাউন্ডেশনের প্রোফাইল ডেভলপমেন্ট চ) আওয়াজ ফাউন্ডেশনের কৌশলগত পরিকল্পনা ও টেকসই উন্নয়নের উপরে কর্মশালা ছ) পরিবর্তনশীল নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষন জ) সংঘাত নিরসন মধ্যস্ততা এবং আলোচনা বিষয়ক প্রশিক্ষন ঝ) শিল্প আইন বিষয়ক সভা ঞ) প্রকল্পের অগ্রগতি বিষয়ক সভা ট) সংক্ষিপ্ত ভিডিও তথ্য চিত্র ঠ) প্রকল্পের সমাপ্তি সমীক্ষা ড) যৌন হয়রানী প্রতিরোধ কমিটি এর উপর কিক অব মিটিং ঢ) মধ্যস্তরের ম্যাসেজমেন্ট কে হয়রানী বিষয়ক প্রশিক্ষন ৪. প্রকল্পের নাম: পোশাক শিল্পে যৌন সহিংসতা ও হয়রানি মুক্ত কর্ম পরিবেশের উন্নয়ন। # প্রধান কার্যক্রমঃ ক. বেসলাইন সার্ভে খ. সচেতনতামূলক প্রশিক্ষন (জিবিভি) (শ্রমিক) গ. সচেতনতামূলক প্রশিক্ষন (হাইকোর্ট ভারডিক্ট) (শ্রমিক) ঘ. সচেতনতামূলক প্রশিক্ষন (নেতৃত্ব ও ক্ষমতায়ন) (শ্রমিক) ঙ. সচেতনতামূলক প্রশিক্ষন (সিডো) (শ্রমিক) চ. সচেতনতামূলক প্রশিক্ষন (মানবাধিকার ও শ্রম আইন) (শ্রমিক) ছ. ২ দিনের জেন্ডার বেইজড ভায়লেন্স এর উপর প্রশিক্ষন (শ্রমিক) জ. ফলোআপ প্রশিক্ষন অন জেন্ডার বেইজড ভায়লেন্স ঝ. শ্রমিক প্রশিক্ষন- হাইকোর্ট ভারডিক্ট ঞ.শ্রমিক প্রশিক্ষন- নেতৃত্ব ও ক্ষমতায়ন ট. একদিন ব্যাপী প্রশিক্ষণ, কীভাবে জিবিভি-র কেসগুলি বাডানো যায় যা এএইচসির মাধ্যমে সমাধান করতে পারে না। (শ্রমিক) ঠ. অভিযোগ পরিচালনার পদ্ধতি এবং দ্বন্দ্বের সমাধান সম্পর্কিত প্রশিক্ষণ (ম্যানেজমেন্ট) ড. ম্যানেজমেন্ট প্রশিক্ষন অন মহিলাদের প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা, এএইচসি (এন্টি হ্যারেসমেন্ট কমিটি) ও হাইকোর্ট ভাডিকট্র্ ঢ. গোল টেবিল বৈঠক “যৌন হয়রানির ঘটনাগুলোর বর্তমান অবস্থা ও বর্তমান ঘটনার প্রমানচিত্রের উপর ভিত্তি করে ভবিষ্যতে করনীয়” শীর্ষক আলোচনা ণ.কর্মক্ষেত্রে সহযোগিতা করা বিষয়ের উপর সেমিনার (শ্রমিক ও ম্যানেজমেন্ট) ত. সকলে মিলে যৌন হয়রানী কমানোর জন্য নেটওয়াকিং মিটিং থ. আর্ন্তজাতিক নারী দিবস দ. আর্ন্তজাতিক শ্রমিক দিবস ধ. নারীর প্রতি সকল বৈষম্য ও প্রকার সহিংসতা প্রতিরোধ দিবস ণ. প্রতিষ্ঠানের উন্নয়নমূলক প্রশিক্ষন |