এন. জি. ও পোর্টাল নারায়ণগঞ্জ – এর শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ জয়নুল বারী মহোদয়।
এন. জি. ও পোর্টালে তথ্য লিপিবদ্ধ করার জন্য তথ্য প্রেরণের আহবান করা যাচ্ছে।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক, নারায়াণগঞ্জ।
| নাম | সেলফ হেলপ এসোসিয়েশন ফর রুরাল পিপল থ্রু এডুকেশন এন্ড এন্টারপ্রিনিয়রশিপ (শারি) | |||
|---|---|---|---|---|
| লগো | ![]() | |||
| চেয়ারপারসন | ![]() মোছাম্মদ মাসুমা বেগম | |||
| নির্বাহী পরিচালক | ![]() শক্তিময়ী হিরা | |||
| প্রধান কার্যালয় | বাড়ী # ১১, সড়ক# ০৪, ধানমন্ডি আবাসিক এলাকা,ঢাকা-১২০৫, ফোন: ০২-৯৬১৫৫৪৭, ০২-৯৬১৫৫৪৯, | |||
| স্থানীয় কার্যালয় | প্রযোজ্য নহে | |||
| আমাদের সম্পর্কে | শারি (SHAREE)সেলফ হেলপ এসোসিয়েশন ফর রুরাল পিপল থ্রু এডুকেশন এন্ড এন্টারপ্রিনিয়রশিপ একটি অলাভজনক ও অরাজনৈতিক বেসরকারী সংগঠন। ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকেই মানবাধিকার বিশেষ করে নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার এবং অবহেলিত দলিত ও সংখ্যালঘু জনগোষ্ঠীর উন্নয়নে ধারায় সম্পৃক্ত করণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত কয়েক দশকে দেশে বিরাজমান উন্নয়ন ধারা পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, দলিত জনগোষ্ঠী এবং নারীর মানবাধিকার উন্নয়নে পর্যাপ্ত দৃষ্টি দেয়া হয়নি। নারী নেতৃত্বাধীন সংগঠন হিসাবে শারি তার সকল শ্রম, মেধা ও প্রজ্ঞা সমাজে নারী পুরুষ বৈষম্য দূরীকরণে এবং অবহেলিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করে একটা বৈষম্যহীন ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। শারি বিশ্বাস করে যে, জনগনের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহন ব্যতিরেকে কোন ধরণের উন্নয়ন সম্ভব নয়। তাই অভিষ্ট জনগোষ্ঠীর উন্নয়নে তাদের সচেতনতা ও সমন্বিত অংশগ্রহন নিশ্চিত করনে সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছে। দর্শণ: একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেখানে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল নাগরিক বৈষম্যহীন দারিদ্রমুক্ত অবস্থানে শংকামুক্ত থাকবে। কর্মপদ্ধতি এবং কৌশল: জনগনের সক্রিয় সচেতনতা এবং অংশগ্রহনের নিশ্চিয়তা লক্ষ্যে প্রক্রিয়াসমূহ হলো: • সক্ষমতা অর্জনে সহায়তা এবং সুযোগ সৃষ্টি • আন্ত:যোগাযোগ এবং পারস্পারিক সহযোগীতা • নীতি নির্ধারণে বিশেষ প্রচারণা ও পরামর্শ উদ্দেশ্য: সরকার এবং উন্নয়ন সহযোগীদের সাথে সম্পৃক্ততা রেখে টেকসই উন্টনয়ন লক্ষ্য অর্জনই হ’ল ‘শারি’ কর্মসূচীর মূল প্রতিপাদ্য বিষয়। উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে বিশেষ উদ্দেশ্য হ’ল- • নারী পুরুষ বৈষম্য দূরীকরণ • মানবাধিকার ও সুশাসন • শিক্ষা • নারীর ক্ষমতায়ণের জন্য দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি • পরিবর্তিত জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা • সংগঠন উন্নয়ন তথা অবহেলিত বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়ণের মূল ধারার সাথে সম্পৃক্তকরণ • সকল নাগরিকের সম অধিকার প্রতিষ্ঠা কর্মসূচীর বিশেষত্ব: • দলিত, হরিজন এবং অবহেলিত অন্যান্য প্রান্তিক পেশাজীবি ও সংখ্যালঘুদের মানবাধিকারের প্রতি সম্মান দেয়া • নারীর (অথনৈতিক) ক্ষমতায়ন এবং শিশু শিক্ষা অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ থাকা • গতানুগতিক সামাজিক প্রতিষ্ঠানগুলোর (পঞ্চায়েতসমূহের) রূপান্তরমূখী উন্নয়নে একতাবদ্ধ করা • দলিত, হরিজন এবং অবহেলিত অন্যান্য পেশাজীবিদের মাঝে নেতৃত্বের অংশীদারিত্ব এবং সত্ত¡াধিকার তৈরী • অধিকার ভিত্তিক এবং প্রয়োজন ভিত্তিক প্রক্রিয়ার মাঝে সমতায়ন করে মানুষের মৌলিক প্রয়োজন এবং প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকা • স্বচ্ছ ও জবাবদিহিতমূলক হিসাব ব্যবস্থা লক্ষিত জনগোষ্ঠী: • সংখ্যালঘু ও দলিত স¤প্রদায় • সুবিধাবঞ্চিত নারী ও শিশু • দরিদ্র কৃষক • প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তজনগোষ্ঠী | |||
| কর্মরত কর্মীর সংখ্যা | সংস্থায় মোট কর্মরত কর্মী সংখ্যা =৭০জন (পুরুষ ৩২ জন নারী ৩৮ জন) | |||
| মিশন | শারি সংস্থা আশা করে উপকারভোগী নারী ও শিশুদের সক্ষমতা ও সুযোগ বাড়াতে তাদের নিজস্ব সম্প্রদায় এবং স্ব শাসিত প্রতিষ্ঠানের সাথে মূলধারার নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা যা জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণ ও বাস্তবায়নের উপর প্রভাব ফেলবে। | |||
| ভিশন | শারি সংস্থা এমন একটি গনতান্ত্রিক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যেখানে ঋষি, দলিত, হরিজন এবং অন্যান্য পেশাগতভাবে বঞ্চিত জনগোষ্ঠী তাদের মানবাধিকার প্রতিষ্ঠা করে মূলধারার সমাজে দারিদ্র, অবিচার ও বৈষম্যকৃত থেকে মর্যাদার সাথে বসবাস করবে। | |||
| যোগাযোগকারী কর্মকর্তা (মোবাইল নম্বর ও ই-মেইল আইডি) | রবীন্দ্র লাল বড়ুয়া,, উপ-নির্বাহী পরিচালক Cell/phone: +8801715-624584, E-mail: barua.sharee@gmail.com | |||
| ওয়েব সাইট ও ই-মেইল | ই-মেইল: ed.sharee98@gmail.com ওয়েবসাইট: www.sharee.org.bd | |||
| নিবন্ধন নম্বর | এনজিও বিষয়ক ব্যুরো এর নিবন্ধন নম্বর-১৫৯৫,তাং- ১০/১২/২০০০, সমাজ সেবা অধিদপ্তর এর নিবন্ধন নম্বর ঢ-০৪৭৭৬,তাং-১৭/১১/’৯৯ | |||
| চলমান প্রকল্পসমূহ | 01. Promoting Gender Sensitive Panchayets of Dalit community in Bangladesh 02. Safeguarding Basic Rights of Minorities through Human Rights Defenders. 03. Study on Causes and Effect of Dali Social Exclusion on their Employment and income in Bangladesh 04. Dalit Pre-primary | |||
| চলমান প্রকল্পসমূহের সংক্ষিপ্ত বিবরণ | ক) দলিত নারীদের দক্ষতা বিকাশ ও সংগঠিত করে পরিবারে ও সামাজিক পরিমন্ডলে সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়া অন্তর্ভূক্তির মাধ্যমে ক্ষমতায়ন ও সমান অধিকার প্রাপ্তি খ) সেক্টর অনুসারে অবহেলিত জনগোষ্ঠীর স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের ও স্থানীয় সরকারের সেবা প্রাপ্তি নিশ্চিত করা গ) সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভূক্তির লক্ষ্যে স্বাস্থ্য ও পুষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধি | |||
| সমাপ্তকৃত প্রকল্পসমূহ | 01. Reaching Out of School Children Project (ROSC) 02. Urban Governance and Infrastructure Improvement Project(UGIIP) 03. Empowerment of Untouchables living in urban slums in Bangladesh 04. Maternity support to the poorest mother 05. Campaign on Climate Change in Bangladesh 06. Post Literacy and Continuing Education for Human Development Project (PLCEHD)-2 07. Upholding Dalit Human Rights through Inclusion in the Census-2011 08. Improving Access to Justice of Dalit Community through Human & Women Rights Education. 09. Promotion of Dalit Rights through Raising basic Awareness and Development of Leadership Skills 10. Support to Selected women UP members for regarding food security 11. Strengthening the voice of human rights defenders to protect rights and entitlement of ethnic minorities 12. Development of Dalit Youth Human Rights Defender 13. Campaign on Recognizing Women's Contribution in food security 14. Vulnerable Group Development 15. Study on Causes and Effect of Dalits Social Exclusion on their Employment and income in Bangladesh 16. Strengthening Capacity of National Stakeholders to better Protect and Promote the Rights of Dalits 17. To advance accountability and transparency through the application and implementation of right to information mechanisms | |||